Mega Rally of 1st November, স্থগিত রাখার আর্জিতে সোনিয়া গান্ধী সমীপে দিল্লির ব্যবসায়ী সংগঠন 

Spread the love

রোজদিন ডেস্ক :

দিওয়ালির আগে ইন্ডিয়া জোটের পয়লা নভেম্বরের সমাবেশ স্থগিত রাখার আর্জিতে আজ কংগ্রেস শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধীর কাছে দরবার করলেন দিল্লির বণিক সভার প্রতিনিধিরা (সিটিআই)। এর আগে বিরোধী নেতা রাহুল গান্ধীকে একাধিকবার আর্জি জানিয়েছেন তাঁরা। আজ শেষ চেষ্টা হিসাবে সোনিয়া গান্ধীর হস্তক্ষেপ চাইলেন তাঁরা।

সূত্রের খবর, আগামী রবিবার রামলীলা ময়দানের পয়লা নভেম্বরের ওই মেগা সমাবেশে

দশ লাখ মানুষের জমায়েত হওয়ার সম্ভাবনা। রাজনৈতিক নেতাদের যাতায়াতের জন্য ওইদিন পনের থেকে কুড়ি হাজার বাস, বেসরকারি গাড়ি ইত্যাদি আসবে বলে সিটিআই এর ধারণা। এরজন্য রাস্তায় বিপুল যানজট হলে দেওয়ালির আগে বারো হাজার কোটি টাকার ব্যবসার ক্ষতি হওয়ার আশঙ্কা তাঁদের। দেওয়ালির পর এই সমাবেশ করার জন্য তাঁরা সোনিয়া গান্ধীকে আর্জি জানান। ১০-১১ নভেম্বরের পর বুরারি ময়দানে এই সমাবেশ করার কথা বলেন তাঁরা। ওখানে পনের হাজার যানবাহনের পার্কিং এর ব্যবস্থা আছে।

সিটিআই চেয়ারম্যান ব্রিজেশ গয়াল বলেন,তাঁরা সমাবেশের বিরোধী না, কিন্তু উৎসবের মরসুমে তাঁদের রুজি রোজগার যাতে ব্যাহত না হয়, এর জন্য তাঁরা শেষ চেষ্টা হিসাবে সোনিয়া গান্ধীকে তা স্থগিত রেখে দেওয়ালির পর তা করার জন্য অনুরোধ জানাচ্ছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*