প্রতিবেদন: দুর্গাপুজোর পাশ বিক্রি নিয়ে প্রতারণা-সহ একাধিক মামলায় এর মধ্যেই গ্রেফতার হয়েছেন তৃণমূল আমলের মন্ত্রী ইন্দ্রনীল সেন। ফলে সুপ্রিম কোর্টে দায়ের করা আগাম জামিনের আবেদন প্রত্যাহার করে নিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। আগে আগাম জামিনের আবেদন করেছিলেন ইন্দ্রনীল সেন। এদিকে, ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তিনি, তাই আর আগাম জামিনের আবেদনের প্রাসঙ্গিকতা নেই। তাই তাঁর আইনজীবীকে আগাম জামিনের আবেদন খারিজ করে, নিয়মিত জামিনের আবেদন করার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এম এম সুন্দরেশ এবং প্রসন্ন ভি ভারালের বেঞ্চ। গ্রেফতারির আশঙ্কায় কয়েকদিন আগে আগাম জামিনের আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল। কিন্তু বিচারপতি দীপঙ্কর দত্ত আচমকা বেঞ্চ থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় তখন শুনানি করা যায়নি। ঠিক তার পরদিনই রাজ্য পুলিশ ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করে।

Be the first to comment