রোজদিন ডেস্ক : সারা বিশ্বের প্রিয় তারকা খেলোয়াড় মেসি আগামী মাসে ভারতে আসছেন না। কেরালায় একটি প্রীতি ম্যাচে তাঁর অংশ নেওয়ার কথা ছিল। তাঁর না আসার খবরে কেরালার ক্রীড়াপ্রেমী মহল হতাশ।
আর্জেন্টিনার তারকা খেলোয়াড় মেসি সারা বিশ্বের অন্যতম প্রিয় ক্রীড়াবিদ। তাঁর পায়ের যাদুতে মুগ্ধ সারা বিশ্ব। আগামী ১৭ নভেম্বর তাঁর নেতৃত্বে আর্জেন্টিনা দলের কোচিতে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল, যা নিয়ে প্রস্তুতিও শুরু হয়েছিল কেরালায়।
এই ফুটবল ম্যাচের পৃষ্ঠপোষক আন্তোনিও অগাস্টিন সমাজমাধ্যমে জানিয়েছেন, ফিফার অনুমতি পেতে দেরি হওয়ায় আগামী মাসে এই ম্যাচ স্থগিত রাখা হয়েছে। কবে আবার তা হবে তা পরে জানা যাবে। আগামী বছর এই খেলা হতে পারে বলে কেরালার ক্রীড়া দফতর সূত্রে ইঙ্গিত মিলেছে। এর আগে আর্জেন্টিনা ফুটবল এ্যাসোসিয়েশন প্রতিনিধিরা কোচির জহরলাল নেহরু আন্তর্জাতিক স্টেডিয়াম পরিদর্শন করে সব কিছু খতিয়ে দেখে গেছিলেন। মেসির ভারত সফর নিশ্চিত হলে এখানেই আবার খেলাটি হবে বলে তাঁদের আশা।

Be the first to comment