পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. সাগরে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, জগদ্ধাত্রী পুজোয় ঝড়বৃষ্টির পূর্বাভাস, উপকূলে দুর্যোগের আশঙ্কা।
  2. প্রতি বছরের মতো এবারও ছটপুজোয় নিষেধাজ্ঞা রবীন্দ্র ও সুভাষ সরোবরে, জারি হল সরকারি বিজ্ঞপ্তি।
  3. ছটপুজোর জন্য শহরে ৩৯টি অস্থায়ী জলাশয় তৈরি করছে কলকাতা পুরসভা।
  4. প্রতিমা বিসর্জনে চলে যাওয়ার পর ফাঁকা কালী পুজোর মণ্ডপে আগুন, হতাহত নেই, বাজি থেকে আগুন, প্রাথমিক অনুমান।
  5. সোনারপুরে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় দম্পতিকে মারধর, অভিযোগ উঠল শ্লীলতাহানিরও। তদন্তে পুলিশ।
  6. শনিবার সাতসকালে দেগঙ্গায় উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত দেহ, ছুরি-সহ আটক এক।
  7. কু-প্রস্তাবে সাড়া না দেওয়ায় পূর্ব বর্ধমানে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত বিজেপি কর্মী।
  8. হুগলির গুড়াপে জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা,  মৃত্যু হল তিনজন মৃৎশিল্পীর।
  9. ইন্দোরে দুই অজি ক্রিকেটারের শ্লীলতাহানি, ভারতের গায়ে কালি লাগালো বিজেপি, তোপ তৃণমূলের।
  10. বৃহস্পতিবার রাতে দিল্লির তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি কম। যা বিগত দুই বছরে শীতলতম, জানাল আইএমডি।
  11. বিহারে ইন্ডিয়া জোট জিতলে একাধিক উপমুখ্যমন্ত্রী হবেন,  ঘোষণা করলেন আরজেডির তেজস্বী যাদব।
  12. বন্ধুত্বের সম্পর্ক কাউকে ধর্ষণ বা নির্যাতনের লাইসেন্স দেয় না। এ সংক্রান্ত এক মামলায় দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণ।
  13. মাথায় বন্দুক ঠেকিয়ে নয়াদিল্লিকে দিয়ে বাণিজ্যচুক্তিতে সই করানো যাবে না। ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি মন্ত্রী পীযূষ গয়ালের।
  14. কুর্নুলে দুর্ঘটনার কবলে পড়া বাসের আগুন তীব্রতা বেড়ে যায় বাসে থাকা ২৩৪টি স্মার্টফোনের কারণে।
  15. লোহার পাইপে বাজি ভরে ফাটাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, আহমেদাবাদে মৃত্যু হল এক কিশোরীর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*