রোজদিন ডেস্ক : বিজেপি শাসিত মধ্যপ্রদেশে দুই বিদেশি মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানির অভিযোগ উঠলো। যা নিয়ে সরগরম গোটা এলাকা। পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। বিজেপি শাসিত মহারাষ্ট্র র সাতারায় গতকালই এক তরুণী মহিলা চিকিৎসক পুলিশ দুই আধিকারিকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে আত্মঘাতী হয়েছেন। যা নিয়ে দেশব্যাপী তোলপাড় উঠেছে। আজ সামনে এসেছে ইন্দোরে দুই অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটার কে হেনস্থার অভিযোগ। সূত্রের খবর, বৃহস্পতিবার এই লজ্জাজনক ঘটনা হয়। আইসিসি মহিলা ক্রিকেট বিশ্ব কাপ খেলতে অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটার দের দল ইন্দোরে এসেছেন। পরশু সকালে র্যাডিসন ব্লু হোটেল থেকে বেরিয়ে তাঁরা খাজরানা রোডের একটি ক্যাফেতে যাচ্ছিলেন। তখন এক মোটর সাইকেল আরোহী তাঁদের পিছু নেয়, সে আচমকাই অন্যায় ভাবে এক মহিলা ক্রিকেটার কে স্পর্শ করে উধাও হয় বলে অভিযোগ। প্রাথমিক বিহবলতা কাটিয়ে দুই ক্রিকেটার দলের নিরাপত্তা অফিসার ড্যানি সিমনস কে তা জানান। তিনি চটজলদি তাঁদের আনার ব্যবস্থা করেন। পুলিশের এসিস্ট্যান্ট কমিশনার হিমানী মিশ্র দুই মহিলা ক্রিকেটারের সঙ্গে কথা বলেন। একটি এফআইআরও দায়ের হয়। এই ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ মহলে চাঞ্চল্য দেখা দেয়।
অভিযুক্তর খোঁজে দ্রুত তল্লাসি চলে। এক পথচারীর দেওয়া অভিযুক্তের মোটর সাইকেলের নম্বর মিললে পুলিশ আকিল খানকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে আগেও অপরাধের অভিযোগ আছে বলে প্রকাশ।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিত শইকিয়া দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
এই ঘটনা কে দুর্ভাগ্য জনক মন্তব্য করে তিনি বলেন, এই ধরনের ঘটনা বদনাম সৃষ্টি করে। পুলিশ দ্রুত সক্রিয় হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
অস্ট্রেলিয়ান এই মহিলা ক্রিকেট দল এক সপ্তাহ ধরে ইন্দোরে আছেন। এই ধরনের ঘটনায় এলাকার মানুষ জনগ ও লজ্জিত।
ওখানে পুলিশি নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানা যায়।

Be the first to comment