রোজদিন ডেস্ক : বিজেপি শাসিত ওড়িশায় মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক জুয়েল রানা কে নৃশংস ভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন জুয়েল রানার মা। আহত আরও দুজন পরিযায়ী শ্রমিক।
ওড়িশার সম্বলপুরের এই নৃশংস ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছেন শিল্প মন্ত্রী শশী পাঁজা, সামিরুল ইসলাম। তীব্র নিন্দা করেছেন শাসক দলের নেতৃত্বও।
শশী পাঁজা জানিয়েছেন, গত ২০ ডিসেম্বর কাজের খোঁজে মুর্শিদাবাদের জুয়েল রানা, আকির শেখ, পলাশ শেখ সম্বলপুরে যান। বিজেপির দুষ্কৃতিরা তাঁদের বাংলাদেশি সন্দেহে প্রচন্ড মারধর করে। সূতির বাসিন্দা জুয়েল রানা এই নৃশংস আক্রমণে মর্মান্তিকভাবে প্রাণ হারান। আহত আরও দুজন।
শিল্পমন্ত্রী শশী পাঁজা এর তীব্র নিন্দা করে বলেন, বাংলায় কথা বলছেন, বিজেপি করে না, তাঁরা বাংলাদেশি!! যে কোন রাজ্যে বাংলায় কথা বলা অপরাধ?? অসমে ও একই কাজ হচ্ছে। তাঁরা এর তীব্র নিন্দা, ধিক্কার জানান। পরিবারের পাশে আছেন। কিন্তু যিনি চলে গেলেন, তিনি তো আর ফিরে আসবেন না!!
বাংলাদেশে দীপু দাসের নৃশংস হত্যাকান্ডর নিন্দা করেন তিনি। কেন প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী এই নিয়ে নীরব কেন তিনি প্রশ্ন তোলেন।
টিএমসি এই নারকীয় কান্ডকে ধিক্কার জানায়। এই নিয়ে ভারত ও বাংলাদেশের সরকার কথা বলবে। বিরোধী নেতাকে বিঁধে তিনি বলেন, সবেতেই টিএমসি-কে দোষারোপ কেন?
সীমান্তে কারা দেখে? বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে শশি পাঁজা বলেন, তাঁরা যেন মৃতদেহ নিয়ে রাজনীতি না করেন।
এই রাজ্য থেকে অন্য রাজ্য, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের বাংলাদেশি বলে দাগিয়ে আক্রমণ করা, পিটিয়ে মারার তীব্র নিন্দা করেন।

Be the first to comment