রোজদিন ডেস্ক : বিজেপি শাসিত রাজ্যে বড়দিন পালনেও বাধা দেওয়া হচ্ছে বলে শিল্পমন্ত্রী শশী পাঁজা অভিযোগ করেন। এই বাংলায় সব ধর্মের সব অনুষ্ঠান পালন হয়। কেউ কোন বাধা দেয় না। বিজেপির হাতে রক্ত লেগে আছে বলে তিনি তীব্র কন্ঠে ধিক্কার জানান। কেন বিজেপি রাজ্যে অন্য ধর্মের ওপর, পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ হয় প্রশ্ন তোলেন। বিজেপি বাংলা বিরোধী বলে তোপ দাগেন। বাংলার নৈরাজ্যের কথা বলেন ওরা, আসলে নৈরাজ্য ওদের নিজেদের মধ্যে।
এসআইআর প্রসঙ্গ তুলে বলেন, কোথায় রোহিঙ্গা? অনুপ্রবেশকারী? এসআইআর করে, প্রতারণা করে বিজেপি জিতছে বলে অভিযোগ করেন।
যাদের ভোটে শান্তনু, সুব্রত ঠাকুর জিতেছেন, সেই মতুয়াদেরও প্রতারণা করা হয়েছে বলে তোপ দাগেন।

Be the first to comment