রোজদিন ডেস্ক: কর্ণাটকে নন্দিনী দুধের দাম লিটার প্রতি ৮ টাকা বৃদ্ধি করা হচ্ছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মুখ্যমন্ত্রী ডি শিবকুমার জানান, বর্ধিত দামের ৭ টাকা দুগ্ধ কৃষকদের দেওয়া হবে, ১, টাকা যাবে রাজ্যের দুগ্ধ সমবায়ে। গত কয়েক বছর ধরে নন্দিনী দুধের দাম বৃদ্ধি র দাবি উঠেছিল। সরকার দুগ্ধ কৃষক দের সহায়তা করতে চায়, সরকারের কাছে তাঁরা গুরুত্বপূর্ণ বলে মুখ্যমন্ত্রী জানান।।
তাঁর দাবি, প্রতিবেশী রাজ্যগুলিতে দুধের দাম আরও বেশি, নন্দিনী সেখানে সরবরাহ করা যাবে।
নন্দিনী ঘি ও তিরুপতি মন্দিরে ব্যবহৃত হয়। প্যাকেজিং সহ অন্যান্য জিনিসের দাম বাড়ায় এই দাম বৃদ্ধি করতে হোল।
রাজ্যে বাস ভাড়া বৃদ্ধি হবে কিনা প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন,পরিবহন দফতর ও বিপুল লোকসানে চলছে। ডিজেল কেনার টাকার ও অভাব।
ভাড়া নিয়ে সিদ্ধান্তর ভার তাঁরা ওদের ওপর ই ছেড়ে দিয়েছেন।

Be the first to comment