রোজদিন ডেস্ক: ত্রিপুরার প্রথম চা নীলাম কেন্দ্র বৃহস্পতিবার উদ্বোধন হোল। মুখ্যমন্ত্রী মানিক সাহা গুরখাবস্তি র পন্ডিত নেহরু কমপ্লেক্সে এর উদ্বোধন করেন। অসমের পর উত্তর পুর্বাঞ্চলে এটি দ্বিতীয় ও সারা দেশের পঞ্চম চা নীলাম কেন্দ্র হোল। এর ফলে ত্রিপুরার চা উৎপাদক দের গুয়াহাটি বা পশ্চিম বঙ্গের চা নীলাম কেন্দ্রে চা পাঠাতে হবে না, রাজ্যেই তা নীলাম করা যাবে।
ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ বলেন, রাজ্যে উৎপাদিত চায়ের ৬০% ত্রিপুরার বাইরের নীলাম কেন্দ্রগুলি থেকে বিপনন করতে হয়। এবার থেকে তা আর করার প্রয়োজন হবে না।
এই রাজ্যে বছরে নব্বই লক্ষ থেকে এক কোটি কিলো চা উৎপাদন হয়।।এখানে ৫৪ টি বড় ও প্রায় ২৮০০ টি ছোট চা বাগান আছে।
২০২৪ সালে এই কেন্দ্রের শিলান্যাস হয়েছিল।। রাজ্যে চা নীলাম কেন্দ্র হওয়ায় সংশ্লিষ্ট মহল, প্রশাসন ও খুশি। ন্যায্য দামে এখানে চা মিলবে বলে তাঁদের আশা।

Be the first to comment