রোজদিন ডেস্ক: কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী আগামী রবিবারের সমাবেশে দল মত নির্বিশেষে সব ছাত্র সংগঠন কে যোগ দেওয়ার আহবান জানিয়েছেন। ওইদিন ” দিল্লি চলো ” র ডাক দিয়ে বৃহস্পতিবার রাহুল গান্ধী পুলিশ, লাঠি চার্জের ভয় না পেয়ে সবাইকে এগিয়ে আসতে বলেন।।জানিয়ে দেন, ওই সব করার আর সাহস হবে না বিজেপির।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে রবিবার পয়লা নভেম্বর দিল্লিতে মহা সমাবেশের ডাক দিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। তাঁদের এই সমাবেশ কে সমর্থন জানিয়েছে দেশব্যাপী আলোড়ন তোলা ছাত্র, যুবদের ককরোচ জনতা পার্টি ও। ফলত এতে আরও উৎসাহিত বিরোধী জোট। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী বলেন, রবিবারের সমাবেশ ভোট চুরি, গণতন্ত্র, সংবিধান রক্ষার সমাবেশ। কোন ও বিশেষ রাজনৈতিক দলের নয়।
যাঁরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, মুখ্য নির্বাচন কমিশনারের কাজে অসন্তুষ্ট, যাঁরা দেশের গণ তন্ত্র বাঁচাতে চান, তাঁদের সবাইকেই এই দিল্লি চলো অভিযানে সামিল হতে তিনি আহবান জানান।

Be the first to comment