পেরু তে মিনিবাদ খাদে, নিহত ১৪ জন, আহত ৫ জন

Spread the love

রোজদিন ডেস্ক: পেরুতে মিনিবাস দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। রাজধানী লিমা থেকে ৮০০ কি মি র বেশি দূরে গত বৃহস্পতিবার পেরুর উত্তরাঞ্চলে মিনিবাস খাদে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। ১৯ জন যাত্রী নিয়ে মিনিবাস টি সান জুয়ান থেকে ক্লুদাদ দে দাওসে যাওয়ার পথে এই দুর্ঘটনা হয় বলে জানা গেছে।
রাস্তাঘাটের দুরবস্থা,পুলিশি ব্যবস্থা র অভাব মানুষের ভুলে পেরুতে পথ দুর্ঘটনা লেগেই থাকে।
গত বছর ওই দেশে পথ দুর্ঘটনায় ৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন বলে সরকারি সূত্রের খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*