অঞ্জন দত্ত র “চালচিত্র এখন ” সেরা বাংলা ছবির পুরস্কার পেলো

Spread the love

রোজদিন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা, পরিচালক অঞ্জন দত্ত পরিচালিত ” চালচিত্র এখন ” সেরা বাংলা ছবির পুরস্কার পেলো। শনিবার ৭২ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে তা ঘোষণা করা হয়। এই ছবি প্রয়াত কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের স্মৃতিতে তৈরি করেছেন পরিচালক।
উল্লেখ্য, মৃণাল সেনের ” চালচিত্র ” ছবিতে তরুণ অঞ্জন দত্ত অভিনয় করেছিলেন। এবার তাঁর পরিচালিত ” চালচিত্র এখন ” সেরা বাংলা ছবির পুরস্কার পাওয়ায় রাজ্যের চলচ্চিত্র মহলে রীতিমত খুশির হাওয়া।
এই ছাড়া তিন খুদে শিল্পী রিদ্ধিমা ব্যানার্জি, তপোময় দেব ও গীতশ্রী চক্রবর্তী সেরা শিশু শিল্পী র পুরস্কার পেয়েছে।
সৌরভ পালোধি পরিচালিত “অঙ্ক কি কঠিন “ছবিতে অভিনয়ের জন্য তারা এই পুরস্কার পেয়েছে। বাংলা ছবির জগতে এই খবরে খুশির হাওয়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*