রোজদিন ডেস্ক: গায়ের রঙ নিয়ে কটাক্ষের জেরে রাজস্থানের ঢোলপুরে এক কিশোরের আত্মঘাতী হওয়ার খবরে চাঞ্চল্য দেখা দিয়েছে।
সূত্রের খবর, আদতে মধ্যপ্রদেশের বাসিন্দা রাহুল (১৬) পড়াশোনার জন্য আত্মীয় দের সঙ্গে ঢোলপুরে থাকতো। বৃহস্পতিবার এক সহপাঠিনী র সঙ্গে সামান্য বচসার জেরে তার গায়ের রঙ নিয়ে অপমান জনক মন্তব্য শুনতে হয়। বাড়ি গিয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়। এর নেপথ্যে অন্য কোন কারণ আছে কিনা পুলিশ তদন্ত করছে।
কিশোরের এই আত্মঘাতী হওয়ার মর্মান্তিক ঘটনা য় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment