বিশ্বনাথ মন্দিরে পুজো, উত্তর প্রদেশে গঙ্গা এক্সপ্রেসওয়ে উদ্বোধন প্রধানমন্ত্রীর 

Spread the love

রোজদিন ডেস্ক  :

আজ সকালে কাশির বিশ্বনাথ মন্দিরে পূজো দিয়ে দিন শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিনভর নানা ব্যস্ততার মাঝে খবর রেখেছেন এই রাজ্যের নির্বাচন নিয়েও। হারদোই এ এক অনুষ্ঠানে তিনি বলেন, পশ্চিমবঙ্গে আজ ব্যাপক হারে ভোট পড়ছে। এতে সন্তোষ ব্যক্ত করেন তিনি।

হারদোই-এ প্রধানমন্ত্রী ৫৯৪ কিমি দীর্ঘ গঙ্গা এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন। মীরাট থেকে প্রয়াগরাজ অবধি দীর্ঘ এই এক্সপ্রেসের আওতায় উত্তর প্রদেশের ১২ টি জেলা আছে। এর মাধ্যমে পশ্চিম ও পূর্ব উত্তর প্রদেশের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। সময় কম লাগবে।

অত্যাধুনিক এই এক্সপ্রেসওয়ে বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে। এর জন্য ১৮ হাজার একর জমি অধিগ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দী বেন প্যাটেল সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*