জাপান সফরের দ্বিতীয় দিন, সকালেই বুলেট ট্রেনে প্রধানমন্ত্রী, যাত্রাপথে সঙ্গী শিগেরু ইশিবার

Spread the love

রোজদিন ডেস্ক : জাপান সফরের দ্বিতীয় দিনে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বুলেট ট্রেনে যাত্রা করলেন ভারতের প্রধানমন্ত্রী। টোকিও থেকে তাঁরা রওনা দেন সেনদাই শহরের উদ্দেশ্যে। যাত্রাপথে দু’জনেই পূর্ব জাপান রেলওয়ে কোম্পানির আধুনিক বুলেট ট্রেন পরিষেবা ও এর উন্নত প্রযুক্তি ঘুরে দেখেন।

শিগেরু ইশিবা তাঁর এক্স হ্যান্ডেলে এই বিশেষ সফরের ছবি ভাগ করে নিয়ে লেখেন— “প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সেনদাই যাচ্ছি। গত রাত থেকে আজ পর্যন্ত তাঁর সঙ্গে কাটাচ্ছি সময়।” ছবিতে দেখা যায় দুই প্রধানমন্ত্রী একসঙ্গে বুলেট ট্রেনের কামরায় বসে আছেন।

ট্রেন সফরের আগে মোদী দেখা করেন বর্তমানে জাপানে প্রশিক্ষণরত একাধিক ভারতীয় ট্রেন চালকের সঙ্গে। তাঁরা মোদিকে অভ্যর্থনা জানান এবং একসঙ্গে ছবি তোলেন। উল্লেখ্য, ভবিষ্যতের ভারতীয় বুলেট ট্রেন পরিষেবার জন্য এই চালকরা জাপানে বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন।

এর আগে শনিবারই টোকিওতে মোদী জাপানের ১৬টি প্রিফেকচারের গভর্নরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি ভারত ও জাপানের রাজ্য-প্রীফেকচার স্তরের সহযোগিতার সম্ভাবনার ওপর জোর দেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এই সহযোগিতার জন্য ইতিমধ্যেই ইন্ডিয়া-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*