রোজদিন ডেস্ক : ৭ ও ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্কুল সার্ভিস কমিশন। তার আগে আজ শনিবার প্রকাশ পাবে অযোগ্য প্রার্থীদের তালিকা।
কমিশনের পক্ষ থেকে শুক্রবার সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, প্রায় ১,৯০০ জনের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং শনিবারই তা প্রকাশ্যে আনা হবে।
আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, অভিযোগকারীদের সমস্ত আশঙ্কা ভিত্তিহীন। তালিকা তৈরি করতে গিয়ে দু’একটি নাম ভুলভাবে ঢুকে পড়লেও তা সংশোধন করা হয়েছে। ফলে এ বার থেকে কেউ অভিযোগ করতে পারবেন না যে কোনও অযোগ্য প্রার্থী পরীক্ষায় বসার সুযোগ পেয়েছে।
উল্লেখ্য, যোগ্য প্রার্থীরা নবম-দশম এবং একাদশ-দ্বাদশ স্তরের দুই পরীক্ষাতেই বসতে পারবেন। তাঁদের প্রোভিশনাল অ্যাডমিট কার্ডও ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে।
এদিন বিবেক পারিয়া বনাম পশ্চিমবঙ্গ সরকার মামলার শুনানি হয় বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র মিশ্রর ডিভিশন বেঞ্চে। এসএসসির সওয়াল শোনার পর বিচারপতিরা স্পষ্ট জানান, অযোগ্য কেউ যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে, তা নিশ্চিত করতেই হবে।

Be the first to comment