মোদি – ট্রাম্প ফোনে কথা হল

Spread the love

রোজদিন ডেস্ক : ডলারের তুলনায় টাকার দামের পতন অব্যাহত। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে বিভিন্ন বিষয়ে চুক্তি হচ্ছে আমেরিকার।
এই সবের মাঝেই বৃহস্পতিবার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরভাষে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী এই কথা জানিয়ে বলেন, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর অত্যন্ত উষ্ণ ও আগ্রহী আলোচনা হয়েছে। তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে কথা বলেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়েও তাঁদের কথা হয়েছে। বিশ্বে শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধির জন্য দুই দেশ একসঙ্গে কাজ করবে।
উভয় রাষ্ট্র নেতাদের মধ্যে এই ফোনালাপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে ওয়াকেবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*