- বৃহস্পতিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
- প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল। ১২ ডিসেম্বর মহারাষ্ট্রের লাতুরে নিজের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
- বৃহস্পতিবারই মধ্যপ্রদেশে আত্মসমর্পণ করেন দুই শীর্ষ মাওবাদী নেতা। বালাঘাটে আত্মসমর্পণ করেন দীপক উকি এবং রোহিত নামে দুই মাওবাদী নেতা। বালাঘাট জেলার কোরকার CRPF ক্যাম্পে অস্ত্র-সহ আত্মসমর্পণ করেন তাঁরা। এই দু’জনের মাথার দাম ছিল ৪৩ লক্ষ টাকা।
- শুক্রবার ভোর সাড়ে ৫টায় দুর্ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুর এবং ভদ্রাচলমের মাঝে তুলসিপাকালু গ্রামে। পুলিশ জানিয়েছে, ৩৫ তীর্থযাত্রী চিত্তুর থেকে বাসে চড়ে ভদ্রাচলম মন্দির ঘুরে আন্নাভারমে যাচ্ছিলেন। তুলসিপাকালু গ্রামের কাছে বাসটি উল্টে রাস্তার ধারের খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর সামনে এসেছে।
- দু’দিন সামান্য ভালো থাকার পরে শুক্রবার সকালে ফের ‘অতি খারাপ’ পরিস্থিতি দিল্লির বাতাসের। শুক্রবার সকালে রাজধানীর গড় AQI ৩৩২। শহরের ৩৯টির মধ্যে ২৮টি মনিটরিং স্টেশনের অবস্থাই ‘অতি খারাপ’ বা Very Poor।
- দক্ষিণ কলকাতার রামগড় বাজারে ভয়াবহ আগুন। পুড়ে গিয়েছে প্রায় ৪০টি দোকান। বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে। ঘিঞ্জি বাজার এলাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। দমকলের ৭টি ইঞ্জিন প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
- দেশে চালু করা হলো হাইড্রোজেন–চালিত ওয়াটার ট্যাক্সি। বারাণসীতে আনুষ্ঠানিকভাবে এই ওয়াটার ট্যাক্সি চালু করা হয়। নমো ঘাট থেকে এই পরিষেবার উদ্বোধন করেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
- গোয়ার নাইট ক্লাবে ২৫ জনের মৃত্যুর ঘটনায় নাইট ক্লাবের মালিক লুথরা ভাইদের ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু হলো।
- জাপানে ফের ভূমিকম্প। রিখস্টার স্কেলে কম্পনের মাত্রা ৬.৭। শুক্রবার সেখানকার স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে জাপানের উত্তর আওমোরি প্রিফেকচার এলাকার ২০ কিলোমিটার গভীরে কম্পন ধরা পড়ে।
- শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বৃহস্পতিবার রাতে ভেন্টিলেশনে সাপোর্ট দেওয়া হয়েছে।

Be the first to comment