রোজদিন ডেস্ক :
দুদিনের কলকাতা সফর সেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দিল্লি ফিরে গেছেন। সকাল এগারটা নাগাদ তাঁর বিমান কলকাতা বিমানবন্দর থেকে উড়ে যায়। আজ সারা দেশে নিট পরীক্ষা হচ্ছে। সুত্রের খবর, দিল্লি পৌঁছে প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে বেরোন নি। তাঁর কনভয়ের জন্য নিট পরীক্ষার্থীদের যাতে কোন অসুবিধায় না পড়তে হয় এর জন্য তিনি পরীক্ষা শুরুর সময় অবধি বিমানবন্দরেই অপেক্ষা করেন। দুপুর দুটোয় নিট পরীক্ষা শুরু হওয়ার পর প্রধানমন্ত্রীর কনভয় তাঁকে নিয়ে রওনা দেয় বলে জানা যায়।

Be the first to comment