রোজদিন ডেস্ক :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আজ কলকাতা সহ রাজ্যে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হওয়ায় আপ্লুত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন ও আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন। বলেন, রাজ্যে যোগ ফিরে এলো। যোগ হোল শরীর ও মনের মেলবন্ধন। প্রধানমন্ত্রী এই অনুভব, এই বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেন, স্বামীজি বলেছিলেন, যোগেই মুক্তির আনন্দ। যোগ রাজ্যের পুরানো সংস্কৃতি। প্রাক্তন সরকারকে বিঁধে তিনি বলেন, আগে কেন তা এই ভাবে পালিত হয়নি, তিনি সেই নিয়ে কিছু বলতে চান না, আজ বিশ্বের সব থেকে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রীর হাত ধরে তা ফিরে এলো। এর জন্য রাজ্যবাসীর পক্ষে তিনি প্রধানমন্ত্রী কে শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম নিবেদন করছেন।
আজ যেভাবে আমজনতা তাঁদের ডাকে সাড়া দিয়ে ভোর বেলা যোগ পালনে এসেছেন তা অভূতপূর্ব বলে মনে করে সরকার।

Be the first to comment