রোজদিন ডেস্ক : এসআইআরে নাম বাদ পড়েছে বহু মতুয়া সম্প্রদায়ের মানুষজনের। এই নিয়ে শাসক – বিরোধী কাজিয়ার মাঝেই আচমকা ঠাকুরনগরের বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করলেন তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী। মতুয়া সম্প্রদায়ের এই জনপ্রতিনিধি ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে বিধায়ক হয়েছিলেন। কিন্তু ২০২৪-এ টিএমসি-তে যোগ দিয়ে লড়েন লোকসভায়। লোকসভা ভোটে জয়ী হননি।
বিধানসভা উপ নির্বাচনে জয়ী হন। শনিবার তাঁর ঠাকুর নগরের ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা এখন তুঙ্গে।
মুকুটমণির দাবি, তিনি নতুন গাড়ি কিনেছেন, তাই এখানে পুজো দিতে এসেছিলেন। শান্তনু ঠাকুর ও টিএমসি সাংসদ মমতা বালা ঠাকুরের সঙ্গেও দেখা করেছেন।
যদিও মমতা বালা ঠাকুরের মেয়ে বিধায়ক মধুপর্ণা জানান, মুকুটমণি তাঁদের বাড়ি যাননি। এই নিয়ে ফের চর্চা শুরু হয়।পেশায় চিকিৎসক মুকুটমণি কি তবে বিধানসভা নির্বাচনের আগে ফের ফুল বদল করে পদ্মর হাত ধরছেন, এই নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা এখন তুঙ্গে।

Be the first to comment