সাংবিধানিক পদে থাকা প্রধানদের রাজনৈতিক তরজা অনভিপ্রেত : প্রদেশ কংগ্রেস সভাপতি

Spread the love

রোজদিন ডেস্ক :  রাজ্য হোক কিংবা দেশ, সাংবিধানিক প্রধানদের পারস্পরিক রাজনৈতিক তরজা অনভিপ্রেত বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার মনে করেন।।তাঁদের নেতা রাহুল গান্ধী যেভাবে সংবিধানের মর্যাদা রক্ষায় ব্রতী হয়েছেন, তার উল্লেখ করে তিনি বলেন, দেশে বহু সমস্যা আছে। এই রাজ্যে এসআইআরে ৬০ লক্ষ মানুষের নাম বিবেচনাধীন থাকার জ্বলন্ত সমস্যার উল্লেখ করেন তিনি,সঙ্গে বেকারত্ব, হিংসা, বিদ্বেষের ঘৃণ্য রাজনীতি ইত্যাদি নিয়ে সাংবিধানিক পদাধিকারীরা নীরব কেন প্রশ্ন তোলেন।
রাজ্যে আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস ঘটনা, মণিপুরের হিংসা বিধ্বস্ত জনজাতিদের সমস্যা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা বিতর্ক কোথায় জানতে চান।। শুভঙ্কর সরকার আক্ষেপ করে বলেন, মানুষের মূল সমস্যাগুলি উপেক্ষা করে অতি সাধারণ ছেঁদো বিষয় নিয়ে সাংবিধানিক প্রধান দের পারস্পরিক তর্জা শুধু অনভিপ্রেতই না, অসাংবিধানিকও।
উল্লেখ্য, গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শিলিগুড়ি সফরের স্থান বদল, প্রটোকল লঙঘন ইত্যাদি নিয়ে রাজনৈতিক তর্জা তুঙ্গে উঠেছে। এতে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রীর জড়িয়ে পড়ায় বিতর্ক এখন চরমে। নাম না করে শুভঙ্কর সরকার এই বিষয়ে ইঙ্গিত করেছেন বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*