রোজদিন ডেস্ক :
বাংলাদেশের তরুণ রাজনৈতিক নেতা ওসমান হাদি হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর হোসেন কে বনগাঁ থেকে গ্রেফতার করলো রাজ্য পুলিশের এসটিএফ। যা বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। গত ১২ ডিসেম্বর ঢাকায় দিনের বেলা খুব কাছে থেকে গুলি করে হত্যা করাভয় ওই দেশের ইনক্লাব মঞ্চের তরুণ নেতা ওসমান হাদি কে। শুক্রবারের নমাজ সেরে রিক্সা য় ফেরার সময় তাঁর এই হত্যাকান্ডে অগ্নিগর্ভ হয় বাংলাদেশ। দীপু দাস সহ একের পর এক সংখ্যালঘু যুবককে নৃশংস ভাবে হত্যা করা হয়। জ্বালিয়ে দেওয়া হয় বহু ঘর বাড়ি৷ পুলিশ হত্যাকারীদের হন্যে হয়ে খুঁজলেও হদিশ পায়নি। সন্দেহ করা হয়েছিল তারা ভারতে পালিয়ে এসেছে।
আজ এসটিএফের পক্ষে জানানো হয়, বনগাঁ সীমান্তে দুই বাংলাদেশি কে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন। অবৈধ ভাবে এখানে প্রবেশ ও থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক নেতা ওসমান হাদির হত্যায় তারা জড়িত।
সূত্রের খবর, হাদি-র হত্যা ছাড়া তোলাবাজি সহ তাদের বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ আছে। জেরায় তারা অভিযোগ স্বীকার করেছে বলে পুলিশের দাবি। আগামীকাল তাদের আদালতে তোলা হবে।
মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে এসে তারা নানা জায়গায় ঘুরে বনগাঁ আসে বলে পুলিশে র অনুমান।
অন্য সূত্রের খবর, ওসমান হাদি কে ফায়সাল করিমই গুলি করেছিল। আলমগীর হোসেন তাকে সহযোগিতা করে।।মিরপুরের প্রাক্তন পুর প্রতিনিধি তাইজুল ইসলাম চৌধুরীর নির্দেশে এই হত্যাকান্ড হয়। তাইজুল ইসলাম ও ভারতে পালিয়ে গা ঢাকা দিয়েছেন বলে বাংলাদেশ পুলিশের সন্দেহ।

Be the first to comment