রোজদিন ডেস্ক :
মুম্বাইয়ের চেম্বুরে আজ স্কুলবাসের ওপর গাছ ভেঙে পড়ে এক পড়ুয়া মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে। আহত হয়েছে দশ জন। সূত্রের খবর, আজ দুপুরে ১১ নম্বর সড়কে এই দুর্ঘটনা হয়। বাসে ১৩ জন পড়ুয়া ছিল। স্কুল বাসটির ওপর গাছ ভেঙে পড়তেই স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। ১১ জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় একজন শেষ নিশ্বাস ফেলে।
স্থানীয় মানুষের অভিযোগ, ওখানে আগেও গাছ পড়ে এমন ঘটনা হয়েছে। ঝড় বৃষ্টিতে গাছগুলি বিপজ্জনক অবস্থায় থাকলেও পুরসভার কোন হেলদোল নেই। গাছগুলি কাটার কোন ব্যবস্থা না করায় এই মর্মান্তিক দুর্ঘটনা হোল।
এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment