Mumbai, গণেশের শোভাযাত্রায় মূর্তি পড়ে নিহত দুই

Spread the love

রোজদিন ডেস্ক :

মুম্বাই এর ভুলেশ্বরে বিশালাকার গণেশ মূর্তি পড়ে মর্মান্তিক ভাবে দুজন প্রাণ হারিয়েছেন। আহত হন পাঁচ জন। শনিবার রাতের এই ঘটনায় এলাকা জুড়ে এখন গভীর শোকের ছায়া নেমেছে।

সূত্রের খবর, ভুলেশ্বরের জয় অম্বে চকের কাছে কবুতরখানায় মহা সমারোহে গণেশ পূজার আয়োজন হয়। গতকাল রাতে এর জন্য বিশাল গণেশ মূর্তি আনার সময় তা পড়ে যায়। এতে দুই যুবক সঙ্কেত নেভশে (৩৩) ব্রিজেশ হেমন্ত জোশী (৩০) মর্মান্তিক ভাবে প্রাণ হারান।

পাঁচ জন আহতদের মধ্যে পাঁচ ও সাত বছরের দুটি শিশু কন্যা ও আছে।

উৎসবের আবহে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোক ছড়িয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*