Nandigram Bye Election কাল, আজ ওখানকার আইসি কে সরালো নির্বাচন কমিশন 

Spread the love

রোজদিন ডেস্ক :

আগামীকাল নন্দীগ্রামের হাই ভোল্টেজ উপ নির্বাচন। আজ নন্দীগ্রামের আই সি অজয় কুমার মিশ্র কে সরিয়ে দিলো নির্বাচন কমিশন। তাঁর জায়গায় পূর্ব মেদিনীপুরের ট্রাফিক কন্ট্রোল রুমের ইন্সপেক্টর ইন চার্জ দেবাশিস সরকার কে দায়িত্ব দেওয়া হোল। আজ থেকে তিনি নন্দীগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্ব পেলেন। আজ কমিশন এক বিজ্ঞপ্তিতে অবিলম্বে আই সি বদলের নির্দেশ কার্যকর করতে বলেছে। আজ সন্ধ্যার মধ্যে দেবাশিস সরকার কে আইসি পদে যোগ দেওয়ার রিপোর্ট দেখতে চায় নির্বাচন কমিশন।

কেন এই বদল তার কারণ পরিস্কার নয়।

আগামীকাল নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হয়েছেন তাঁর নিহত তরুণ আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ। তাঁর হয়ে প্রচার করেছেন মুখ্যমন্ত্রী নিজেও।

অন্যদিকে রেজিনগরে আম জনতা পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের ছেড়ে দেওয়া আসনে তাঁর পুত্র প্রার্থী হয়েছেন। ওই আসনেও জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*