জামিন পেলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী

Spread the love

রোজদিন ডেস্ক : পুলিশকে আক্রমণ ও সরকারি কাজে বাধা-সহ একাধিক অভিযোগে বুধবার ধর্মতলা থেকে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি সহ ৯৫ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। সেখানে শর্ত সাপেক্ষে নওসাদ-সহ ৯৫ জনের জামিন মঞ্জুর করেছে আদালত।
উল্লেখ্য, সংশোধিত ওয়াকফ আইন বাতিল এবং এসআইআরের নাম করে হয়রানির প্রতিবাদে বুধবার ধর্মতলায় ধর্না, অবস্থান কর্মসূচি নিয়েছিল আইএসএফ। সেখানেই পুলিশের সঙ্গে ধুন্ধুমার বেঁধে যায় আন্দোলনকারীদের। অভিযোগ, পুলিশি হস্তক্ষেপের সময় বিধায়ক নওসাদকে ঘুষি মারেন এক পুলিশকর্মী। মূহুর্তে লুটিয়ে পড়েন তিনি। ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা।
জামিন পাওয়ার পর রাজ্য সরকার এবং কলকাতা পুলিশকে তীব্র আক্রমণ করে নওসাদ বলেন, এভাবে পুলিশ দিয়ে আমাদের আন্দোলন দমাতে পারবে না। গতকাল চোখের সামনে বিধায়কের উপর আক্রমণের ঘটনা ঘটতেই ক্ষোভে ফেটে পড়েন আইএসএফ সমর্থকেরা। বিক্ষোভ, ধ্বস্তাধ্বস্তি, পুলিশকে ঘিরে ক্ষোভ উগরে দেয় উপস্থিত জনতা। ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে যেতে চাইলে শুরু হয় ধাক্কাধাক্কি। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বাড়তি বাহিনী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*