ফের আদালতে ধাক্কা খেল CBI, বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের অভিযোগে আগাম জামিন পেলেন তৃণমূল বিধায়ক পরেশ পাল

Spread the love

রোজদিন ডেস্ক : ফের আদালতে ধাক্কা খেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। চার বছর আগে বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় নাম জড়িয়েছিল তৃণমূল বিধায়ক পরেশ পাল, স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের। এ ব্যাপারে আদালতে আগে চার্জশিটও পেশ করেছে সিবিআই। ওই মামলাতেই এদিন বিধায়ক পরেশ পাল-সহ তিনজনের জামিন মঞ্জুর করেন বিচারপতি জয় সেনগুপ্ত।
উল্লেখ্য, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তিনজনকেই আগাম জামিন মঞ্জুর করেছে। পাশাপাশি বেশ কয়েকটি কড়া শর্ত আরোপ করা হয়েছে। শর্তে বলা হয়েছে, দেশ ছাড়তে পারবেন না, অভিজিৎ সরকারের পরিবার ও সাক্ষীদের কোনওরকম ভয় দেখানো চলবে না, তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে, অভিজিৎ সরকারের বাড়ি সংলগ্ন শীতলাতলা লেনে প্রবেশ নিষেধ।
কোর্ট আরোও নির্দেশ দেয়, মামলা সংক্রান্ত কোনও উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। সাথে এও বলা হয় এই শর্তভঙ্গ হলেই জামিন খারিজ।
প্রসঙ্গত, অভিজিৎ সরকারের খুনের ঘটনার প্রথম চার্জশিটে এই তিনজনের নাম ছিল না। চার বছর পর সিবিআই হঠাৎ করে নাম অন্তর্ভুক্ত করায় উঠছে প্রশ্ন। আদালতের পর্যবেক্ষণ, এমন পরিস্থিতিতে অভিযুক্তদের আগাম জামিন প্রাপ্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*