সুর বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদী, সেই সুরেই সুর মেলাচ্ছেন অমিত শাহ : অধীর চৌধুরী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে প্রশাসন ও সরকারকে নিয়ে একাধিক মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এদিন এক সাংবাদিক সম্মেলনে একাধিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, সুর বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদী সেই সুরেই সুর মেলাচ্ছেন অমিত শাহ ও বিজেপির অন্যান্য নেতারা। সাম্প্রদায়িকতা, জাত পাতের রাজনীতি এটাই ওদের সব। বাংলাতেও এখন এসব শুরু হয়েছে।

এনআরসি -সিএএ নিয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে এ প্রসঙ্গ টেনে কেন্দ্রের সরকারের তীব্র নিন্দা জানান তিনি। শুরু কেন্দ্র নয় রাজ্যের সরকারকেও তীব্র ভাষায় আক্রমণ করে তিনি বলেন, রাজ্যের পুলিশ প্রশাসনের উপর এ রাজ্যের মানুষের আর কোনো আস্থা নেই।

তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের কয়েকদিন আগে করা পুলিশের উপর কু’কথা প্রয়োগের চরম নিন্দা করে তিনি বলেন, ‘এই রকম আচরণ নিন্দা জনক। আসলে এটাই ঐ পার্টির কালচার, এটাই সংস্কৃতি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*