রোজদিন ডেস্ক :
রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানে ফের এনসিসি চালু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন। নজরুল মঞ্চে রাখি বন্ধন উৎসব উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি
জাতীয়তাবাদ, দেশাত্মবোধ, রাষ্ট্রবাদের পক্ষে জোরালো সওয়াল করেন।
মুখ্যমন্ত্রী বলেন, রাখি বন্ধন সামাজিক, ধার্মিক, সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। তাঁর মনে হয়, জাতীয়তাবাদের বন্ধন, দেশপ্রেমের বন্ধনের দরকার আছে। রবীন্দ্রনাথের দেখানো পথে রাখি বন্ধনকে বৃহত্তর ঐক্য ও জাতীয় চেতনার প্রতীক হিসাবে দেখার আহবান জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, দেশের সীমান্ত সুরক্ষিত করার বাহিনী আছে। কিন্তু দেশের ভিতরে থেকে যারা দেশকে দুর্বল করতে চায়,তাদের থেকে সতর্ক থাকতে হবে।
রাখি বন্ধন উপলক্ষে রাজ্যে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। ২৬ লক্ষ রাখি বিতরণ করা হয়েছে।
প্রাক্তন সরকারের আমলে এনসিসি বন্ধ করে জয়হিন্দ বাহিনী চালু হয়েছিল। তার সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, এনসিসি র কোন বিকল্প হয় না। রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানে ফের তা চালু করা হবে বলে জানান।

Be the first to comment