এই প্রথম কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে সংসদে নোটিশ বিরোধীদের

Spread the love

রোজদিন ডেস্ক : দেশে এই প্রথম কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণের দাবিতে একজোট হয়ে সংসদে নোটিশ পেশ করলো বিরোধী শিবির। তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি বিজেপির হয়ে কাজ করছেন। এই অভিযোগ সহ সাতটি অভিযোগে তাঁর বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে। এই রাজ্য সহ আসন্ন পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই ঘটনায় অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশনও।

সিইসি-কে অপসারণের দাবিতে বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদরা ছাড়া আপ, একাধিক নির্দল সাংসদও স্বাক্ষর করেছেন। সংসদের উভয় কক্ষ মিলিয়ে ১৯৩ জন সাংসদের সমর্থন মেলায় খুশি এই প্রস্তাবের মূল হোতা তৃণমূল। তাঁরাই প্রথম এই বিষয়ে উদ্যোগ নেন।
নজিরবিহীন এই প্রস্তাব সংসদে আলোচনার জন্য গ্রহণ করা হবে কিনা সেই বিষয়ে লোকসভার অধ্যক্ষ ও রাজ্যসভার চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন। সূত্রের খবর, তা গৃহীত হলেও তিন সদস্যর কমিটি গঠন করা হবে। তাঁদের ছাড়পত্র মিললে তবেই এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে। কবে এই সব প্রক্রিয়া সম্পন্ন হবে সেদিকে তাকিয়ে আছেন বিরোধী মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*