OMAR ABDULLAH: মুখ্যমন্ত্রী ওমরের বিয়ে, পাত্রী সাংবাদিক নিধি রাজদান

Spread the love

প্রতিবেদন: নতুন জীবন শুরু করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ফের বিয়ে করলেন ফারুক-তনয়। পাত্রী সাংবাদিক নিধি রাজদান। শুক্রবার এক অনুষ্ঠানে নিধির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ওমর। শনিবারই সেই খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন ওমর আবদুল্লা নিজেই। সদ্য বিবাহিত স্ত্রীর সঙ্গে ছবিও দিলেন মুখ্যমন্ত্রী। ক্যাপশনে লেখেন, ’গতকাল থেকে শুরু হল এক নতুন যাত্রা।’ সেই পোস্টে নিধি রাজদানকেও ট্যাগ করেছেন তিনি। নিধিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেব বিয়ের ছবি। বিয়ে উপলক্ষে শ্রীনগরে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে দুই পরিবারের কেবল ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। ছিলেন ওমরের বাবা-মা ফারুক আবদুল্লা ও মলি আবদুল্লা। ওমরের তিন বোন এবং পরিবারের অন্যান্য সদস্যদের পাশাপাশি নিধির বাবা বিশিষ্ট সাংবাদিক এম কে রাজদান এবং মা সরলা রাজদানও অনুষ্ঠানে যোগ দেন। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। দিল্লির জম্মু-কাশ্মীর হাউসে এই বিয়ের রিসেপশনের আয়োজন করা হয়েছে। সূত্রের খবর, অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন ৭১ জন। অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং রবার্ট বঢরা, মেহবুবা মুফতির মতো অনেকেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*