- বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে ঐক্যের শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটির সামনে একতা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই ঐক্যের শপথবাক্য পাঠ করালেন তিনি।
- পুরোনো সংসদ ভবনের সেন্ট্রাল হলের ধাঁচে প্রতীকী সংসদ গড়ে তোলা হয়েছিল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের রাজাজি মার্গের বাসভবনে। শনিবার সেখানেই বসল জনতার অধিবেশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের প্রস্তাব আনল বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’।
- গড়বেতার সভা থেকে একযোগে সিপিএম-কে আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাম-তৃণমূলকে একযোগে আক্রমণ করেছেন তিনি। বলেছেন, পুরনো সব ফাইল খোলা হবে। অর্থাৎ, ছোট আঙারিয়া থেকে শুরু করে ২০০৭ নন্দীগ্রামের সব ফাইল খোলা হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
- তিনি বলেন, “একটি বিশেষ গোষ্ঠীর লোকেরা যেখানে অত্যাচার করেছে এখন জামা বদল করে লাল জামা পরার চেষ্টা করছে। কারণ আজ দিল্লিতে বেবি আর আন্টি দুজনের ভাব হয়ে গেছে। আন্টি মানে একটাই পিসি। এদের মধ্যে ভাব-ভালবাসা হয়ে গেছে। তাই যখন উন্নয়ন করতে তখন অশান্তি করছে।”
- মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবারের জন্য আগামিকাল, রবিবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে দ্বিতীয় বর্ষের আন্তর্জাতিক গোঁসাই সম্মেলনে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।
- রাজ্য স্কুল সার্ভিস কমিশন স্কুলগুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চলেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সমস্ত কিছু পরিকল্পনা মাফিক চললে আগামী সপ্তাহের শেষের দিকেই ফল ঘোষণা করা হতে পারে।
- আগরতলায় গণতন্ত্র বাঁচাও পদযাত্রায় হাঁটলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তাঁর সঙ্গে ছিলেন বিপ্লব দেবও। SIR নিয়ে বিরোধীরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তাঁরা।
- ফের বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মুখ্যমন্ত্রী।
- পুলিশের স্ক্যানারে এবার ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন। ধৃত প্রাক্তন মন্ত্রীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। মধুছন্দাকে আগাম জামিন দিয়েছে কলকাতা হাই কোর্ট। ফলে এখনই তাঁকে হেফাজতে নেওয়া যাবে না।
- এভারেস্টে ট্র্যাকিং এ গিয়ে বিপদের মুখে পড়ল ২৯ পার্বত আরোহী। হোটেলে আগুন ধরে ভস্মীভূত সর্বস্ব। ভারত সরকারের কাছে সাহায্যের দাবি করছেন তাঁরা।

Be the first to comment