রাহুল গান্ধীকে সিরিয়াল লায়ার বলে কটাক্ষ করলেন পীযূষ গোয়েল ; পড়ুন!

Spread the love
রাফায়েল বিমান কেনা নিয়ে বেশ কিছুদিন ধরে বিজেপিকে আক্রমণ করছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবার তাঁকে সিরিয়াল লায়ার বলে পাল্টা আক্রমণ করল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার এক সাংবাদিক বৈঠকে বলেন, আমরা এক সিরিয়াল লায়ারের কার্যকলাপ দেখছি। তিনি ধারাবাহিকভাবে মিথ্যা কথা বলে চলেছেন।
কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, আমার মনে হয় ওই দলের সামনে কোনও ইস্যু নেই। কংগ্রেস সভাপতির মিথ্যা বলা বন্ধ করা উচিত। একটা মিথ্যা কথা হাজার বার বললেই সত্য হয়ে যায় না।
বৃহস্পতিবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুর্নীতিগ্রস্ত বলেছেন রাহুল। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন তিন দিনের সফরে ফ্রান্সে যাবেন শুনে রাহুল বলেছেন, রাফায়েল চুক্তি নিয়ে সত্যটা চাপা দিতেই তিনি সেদেশে যাচ্ছেন। তার পরেই তাঁকে সিরিয়াল লায়ার আখ্যা দিয়েছে বিজেপি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*