রোজদিন ডেস্ক : বিহারে আবার নতুন করে নির্বাচনের দাবি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। শুনানি তো দূর স্থান, প্রাক্তন ভোট কুশলি প্রশান্ত কিশোরের আর্জিই শুনল না শীর্ষ আদালত। পরন্তু শুনতে হল আদালতকে ব্যবহার করে প্রচারের আলোয় আসতে চাইছেন তাঁরা। আজ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ পরিস্কার জনিয়ে দেন, বিহারের নির্বাচনে তাঁরা প্রত্যাখ্যাত হয়েছেন৷ অনিয়মের অভিযোগ এনে যে মামলা তাঁরা করেছেন, ক্ষমতায় এলে তাঁরাও একই কাজ করবেন। পি কে-র দল জন সুরাজ পার্টি কত ভোট পেয়েছেন তাঁরা প্রশ্ন করেন।
শীর্ষ আদালতে না এসে তাঁদের বিহারের উচ্চ আদালতে যেতে বলেন তাঁরা।
বিহারে নির্বাচনের আগে মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা দিয়ে কার্যত ভোট কেনা হয়েছে, এমন অভিযোগ ছিল বিরোধীদের।
ভোট কুশলি প্রশান্ত কিশোর রাজ্যে আবার নতুন ভাবে নির্বাচনের দাবি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেখানেও প্রত্যাখ্যাত হলেন তিনি।

Be the first to comment