রোজদিন ডেস্ক : এই রাজ্য, কেরালায় হিংসাই রাজনৈতিক সংস্কৃতি বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মন্তব্য করেন। এই পরিস্থিতিতেও দলের কর্মীরা মাথা নত করেননি বলে ঢালাও প্রশংসা করেন তিনি। দলকে মায়ের মত দেখার জন্য কর্মীদের বার্তা দেন।
আজ বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভিডিও বার্তায় এই সব জানান প্রধানমন্ত্রী। ১৯৮০ সালের ৬ এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা হয়েছিল। সেখান থেকে এই কয়েক বছরে দল কিভাবে কেন্দ্র সহ বিভিন্ন রাজ্যে ক্ষমতায় এসেছে এতে দৃশ্যত খুশি প্রধানমন্ত্রী বলেন, যখন দল ক্ষমতায় ছিল না, তখন ও কর্মীরা নিরলস ভাবে কাজ করে গেছেন। বাংলা, কেরলে হিংসাকে রাজনৈতিক সংস্কৃতি করা হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এতেও তাঁদের কর্মীরা ভয় পাননি, মাথা নত করেননি।
একমাত্র তাঁরাই দল কে মা মনে করেন৷ শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়, লালকৃষ্ণ আদবাণী, মুরলি মনোহর যোশী প্রমুখদের শ্রদ্ধা জানান। দলীয় কর্মীদের উচ্ছসিত প্রশংসা করে বলেন, ক্ষমতায় না থাকার সময় ও তাঁদের কর্মীরা এক পা রেলে, এক পা জেলে রেখে কাজ করতেন।
আজও কংগ্রেসকে পরিবারতান্ত্রিক দল বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তাঁদের দল বিজেপি দেশের সব মহান সন্তানকে সম্মান দিয়েছে বলে দাবি করেন।
৩৭০ ধারা রদ সহ তাঁদের কাজের ফিরিস্তি দেন। বলেন, এখন অভিন্ন দেওয়ানি বিধি, এক দেশ, এক ভোট ইত্যাদি কাজ বাকি। তা রূপায়িত করা নিয়ে আলোচনা হচ্ছে।

Be the first to comment