আর্থিক দূর্নীতির অভিযোগ, বসিরহাটে পোস্টার পড়ল বিজেপির জেলা সভাপতির নামে

Spread the love

রোজদিন ডেস্ক : বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি-সহ দলের একাধিক নেতার নামে আর্থিক দুর্নীতির অভিযোগে পোস্টার দিলেন বিজেপির কর্মী সমর্থকেরাই। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটে। আর্থিক দুর্নীতির পোষ্টার সামনে আসতেই তৃণমূল তীব্র কটাক্ষ করেছে।

রবিবার সকালে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দেখা গেল বিজেপির দুর্নীতির পোস্টার। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য, জ্যোতি চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে টাকার বিনিময়ে বিজেপির টিকিট পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেখানে লেখা শুভেন্দু অধিকারীর নাম ভাঙিয়ে টিকিট কেনাবেচার নামে দুর্নীতি চলবে না। পোস্টারে দুই নেতার নাম করে টাকার বিনিময়ে টিকিট পাইয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে। এই পোস্টারকে কেন্দ্র করে তৃণমূলের জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম বলেন, সাধারণ মানুষের এসআইআর নিয়ে যে সমস্যা হচ্ছে আমরা তা নিয়েই মানুষের পাশে আছি। এটা বিজেপির বর্তমান পরিস্থিতি। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এসব হচ্ছে। আসলে ওদের কোনও ইসু নেই তাই নিজেদের মধ্যে ঝামেলা করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*