এসআইআরের ফর্ম দেওয়ার সময়সীমা বৃদ্ধির আর্জি

Spread the love

রোজদিন ডেস্ক :
রাজ্যে এস আই আরের সময়সীমা বৃদ্ধির জন্য মুখ্য নির্বাচনী আধিকারিককে আর্জি জানালো শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। সংগঠন-এর সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই আর্জি জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দিয়েছেন। তিনি জানান, আগামী ১১ নভেম্বরের মধ্যে বিএলও-দের পক্ষে এত বিপুল সংখ্যক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের ফর্ম দেওয়া, ও আবার তা নিয়ে আসা সম্ভব নয়। এস আই আরের কাজ সুষ্ঠু ও মসৃণ ভাবে সম্পন্ন করার জন্য তিনি ১১ নভেম্বরের সময়সীমা বৃদ্ধি করতে সিইও কে আর্জি জানান।
যে সব বুথে ভোটার সংখ্যা বেশি, সেখানে বিএলও-দের একজন করে সহযোগী দেওয়ারও তিনি অনুরোধ করেন।
প্রসঙ্গত, বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি ও ফের তা সংগ্রহ করতে গিয়ে অনেক সময় নানা বাধার সম্মুখীন হচ্ছেন। আবার কিছু জায়গায় তাঁদের বিরুদ্ধে এ দলীয় স্বার্থ দেখার গুরুতর অভিযোগ উঠছে। সব মিলিয়ে রাজ্যের এসআইআর নিয়ে বিতর্ক আর থামছেই না। যা নিয়ে উদবিগ্ন নির্বাচন দফতরও।
আগামী মঙ্গলবার এস আই আরের ফর্ম বিলির সময়সীমা শেষ হওয়ার কথা। এখনও বহু ভোটার ফর্ম না পাওয়ায় উদ্বেগে আছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*