রোজদিন ডেস্ক :
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল রাজ্যে আসছেন। এই প্রথম তাঁর উত্তরবঙ্গ সফর ঘিরে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। এখন অবধি পাওয়া খবর অনুযায়ী, আগামীকাল শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়ায় আন্তর্জাতিক সাঁওতাল পর্ষদের নবম সম্মেলনে তিনি যোগ দেবেন।
৭ ও ৮ মার্চ এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সূত্রের খবর, বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে ওখানে শাল গাছ রোপণ করে এই সম্মেলনের সূচনা করবেন রাষ্ট্রপতি। এর আগে আজ তাঁর দার্জিলিং যাওয়ার কথা থাকলেও তা বাতিল হয়েছে। রাষ্ট্রপতির সফর উপলক্ষে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সদ্য পদত্যাগী রাজ্যপাল সি ভি আনন্দ বোসের এই অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, নয়া রাজ্যপাল আর এন রবি এখনও আসেননি। ফলে রাষ্ট্রপতি এলেও রাজ্যপাল থাকবেন না বলেই খবর।
আদিবাসীদের উন্নয়ন, তাঁদের ভাষা, সংস্কৃতি ইত্যাদি সংরক্ষণের লক্ষ্যে এই অনুষ্ঠান হয়। গতবার অসমে এই অনুষ্ঠান হয়েছিল। রাষ্ট্র পতি দ্রৌপদী মুর্মু নিজেও আদিবাসী সম্প্রদায়ের। তাঁর উপস্থিতি নিয়ে এলাকায় এখন আনন্দর আবহ।

Be the first to comment