রোজদিন ডেস্ক : কালো চশমায় চোখ ঢেকে, সামরিক পোশাক পরে রাফাল যুদ্ধ বিমানে সওয়ার হলেন রাষ্ট্র পতি দ্রৌপদী মুর্মু। আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ তাঁকে নিয়ে উড়ে যায় এই রাফাল যুদ্ধ বিমান। দ্রৌপদী মুর্মুই প্রথম রাষ্ট্রপতি, যিনি রাফালে চড়লেন। এর আগে ২০২৩ সালে অসমের তেজপুরের বায়ুসেনা ঘাঁটি থেকে সুখোই যুদ্ধ বিমানে সওয়ার হয়েছিলেন তিনি। তাঁর দুই পুর্বসুরি প্রয়াত এ পি জে আব্দুল কালাম ও প্রতিভা পাতিলও সুখোই যুদ্ধ বিমানে সওয়ার হয়েছিলেন।

প্রসঙ্গত, রাফাল যুদ্ধ বিমান বিশ্বের উন্নত যুদ্ধ বিমান হিসাবে খ্যাত। অপারেশন সিঁদুর-এ এই বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ফ্রান্সের কাছে এর আগে ৩৬টি রাফাল কিনেছে ভারত, আরও ২৬টি কিনবে বলে জানা গেছে।

Be the first to comment