রাজ্যে ২ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নেই

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্যে ২২১৫ টি প্রাথমিক বিদ্যালয়ে একজন বা কোন শিক্ষকই নেই। কম পড়ুয়া আছে ৮২০৭ টি বিদ্যালয়ে। এই পরিস্থিতিতে চলতি মাসে এই সব বিদ্যালয়ে ক্রীড়ানুষ্ঠান হলে আরও বহু বিদ্যালয়ে পড়ুয়া কমে যাবে, ও আরও বিদ্যালয় উঠে যাওয়ার পথ প্রশস্ত করবে বলে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা শিক্ষামন্ত্রীকে জানিয়েছেন।
শিক্ষামন্ত্রীকে তিনি পরিস্কার বলেন, সরকারের ধারাবাহিক শিক্ষা ধ্বংসকারী নীতিতেই অভিভাবকরা সরকারি বিদ্যালয়ে সন্তানদের পড়াতে আগ্রহী নয়। চলতি শিক্ষাবর্ষে
২ লক্ষ পড়ুয়া কমে গেছে।
শিক্ষামন্ত্রীকে এক চিঠিতে এই সব কথা জানিয়ে তিনি আগামী শিক্ষাবর্ষে বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান করার আর্জি জানান।
গতকালই রাজ্য সরকার ১৭ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর অবধি প্রাথমিক বিদ্যালয়গুলিতে ক্রীড়ানুষ্ঠান করার নির্দেশিকা জারি করেছে।
আনন্দ হাণ্ডা বলেন, এসআইআরের জন্য বহু বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষকের অভাবে পড়াশোনা লাটে উঠেছে, এর ওপর খেলা হলে কি হবে তা সহজেই অনুমেয় বলে তিনি মনে করেন। এই ছাড়া এই ক্রীড়া অনুষ্ঠান এর খরচ বহন করার জন্যও তিনি আর্জি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*