কংগ্রেসে বিভাজনের কোন জায়গা নেই

Spread the love

রোজদিন ডেস্ক :
কংগ্রেসে বিভাজনের কোন জায়গা নেই। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী প্রাক্তন ও বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতিকে নিয়ে মন্তব্য করে নারদের ভূমিকা নিয়েছেন বলে দলের মুখপাত্র সুমন রায় চৌধুরী আজ মন্তব্য করেছেন।
প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কট্টর তৃণমূল কংগ্রেস বিরোধী ও বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার নরমপন্থী বলে বিরোধী নেতার মন্তব্যর তিনি তীব্র নিন্দা করেন। শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানিয়ে সুমন রায় চৌধুরী বলেন, কংগ্রেসের মধ্যে বিভাজনের প্রয়াস না নিয়ে উনি বরং নিজের উবে যাওয়া দলের দিকে একটু তাকান।
বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে নিজের পুরানো দল টিএমসি কে লাগাতার আক্রমণ করেন শুভেন্দু বাবু। আজ তিনি রাজ্য কংগ্রেসকে আক্রমন করায় ক্ষুব্ধ এই দল। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকারের অবস্থান দেখে ওঁর হাড়ে কি কাঁপুনি ধরেছে বলে ক্ষোভ উগরে দেন সুমনবাবু।
বলেন, এটা কি বল্লভভাই প্যাটেল কে তুলে ধরে জহরলাল নেহরু কে ভর্ৎসনা? নাকি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে তুলে রবীন্দ্রনাথ ঠাকুরকে ভর্ৎসনা?
আজ সাড়ে পাঁচ লক্ষ মানুষের স্বাক্ষরিত দস্তাবেজ আর পি এফ খুলে স্ক্যান করেছে বলেও তিনি অভিযোগ করেন।
উল্লেখ্য, বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর রাজনীতির প্রবেশ কংগ্রেস দলেই। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*