প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, আর এস এস বিশ্বাসঘাতক, তোপ রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও আর এস এস কে বিশ্বাস ঘাতক বলে তোপ দাগলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী।। তাঁর অভিযোগ, ওঁরা প্রতিদিন সংবিধান কে আক্রমণ করছেন ও বাছাই করা শিল্পপতি দের কাছে দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছেন।
আজ তাঁর নির্বাচনী কেন্দ্র রায়বেরিলিতে বহুজন স্বাভিমান সভায় ভাষণ দিয়ে তিনি এই সব বলেন।
উপস্থিত জনতা কে তাঁর পরামর্শ, যদি আর এস এস কর্মীরা তাঁদের বাড়ি এসে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী র কথা বলেন, তাঁরা যেন পরিস্কার জানিয়ে দেন যে তাঁরা সবাই বিশ্বাসঘাতক। ওঁরা একসঙ্গে দেশ বিক্রির কাজ করছেন, সংবিধান, মহাত্মা গান্ধী ও আম্বেদকরজি কে আক্রমণ করছেন।
মনরেগা প্রকল্প কে প্রধানমন্ত্রী দুর্বল করেছেন, জাতি গণনা করছেন না, বাছাই করা শিল্পপতি দের মদত দিয়ে ২৪ ঘন্টা ই সংবিধান কে আক্রমণ করছেন বলে রাহুল গান্ধী মন্তব্য করেন। মধ্য প্রাচ্যের যুদ্ধের প্রেক্ষিতে দেশবাসীকে প্রধানমন্ত্রী র কৃচ্ছ্রসাধনের তীব্র সমালোচনা করে বলেন, এরপর এমন মুদ্রা স্ফীতি হবে যা কেউ জীবনে দেখেন নি।।সার ও কেরোসিনের অভাবে কৃষক রা ক্ষতিগ্রস্ত হলেও আম্বানি আদানির গায়ে আঁচড় ও লাগবে না বলে কটাক্ষ করেন। নির্বাচনের আগে ( পাঁচ রাজ্যে!) কেন্দ্র আশ্বাস দিয়েছিল, পেট্রোল, গ্যাসের কোন অভাব নেই, এর দাম ও বাড়বে না। এখন তা পালটে গেছে!
এখন আম্বানি রাশির থেকে তেল কিনে বিদেশে বিক্রি করছেন, ও নরেন্দ্র মোদির তহবিল বৃদ্ধি তে সেই টাকা খরচ হচ্ছে বলে তোপ দাগেন।
স্থানীয় বিপ্লবী বীর পাসি, আম্বেদকর, মহাত্মা গান্ধীর আদর্শের কথা বলেন।
বিজেপি রাহুল গান্ধী র এই সব বক্তব্য কে নৈরাজ্য বাদী মানসিকতা ও চরিত্র বলে সমালোচনা করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*