প্রধানমন্ত্রী পদের মর্যাদা রাখছেন না মোদি, তোপ প্রিয়াঙ্কা গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : বিহারের দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী যে ভাষা বলেছেন, তা ওঁর পদের মর্যাদা রাখছে না। আজ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী কাটিহারে এই কথা বলেন।
সীতামারি, বেতিয়ায় নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী বিরোধী আরজেডি-কে তীব্র আক্রমণ করে “কাট্টা”, ইত্যাদি যে সব কথা বলেছেন তা ওঁর পদের গরিমার সঙ্গে মানায় না বলে মন্তব্য করেন প্রিয়াঙ্কা গান্ধী। কাটিহারের এক নির্বাচনী সভায় তিনিও বিজেপি ও তার নেতাদের বিরুদ্ধে তোপ দাগেন। রাজ্যের কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণ শানিয়ে বলেন, বর্তমান এনডিএ সরকার যুব সমাজকে কাজ দিতে ব্যর্থ হয়েছে। তারা এখন দুই কর্পোরেট বন্ধুকে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি তুলে দিতে চায়। নাম না করলেও মোদি ঘনিষ্ঠ গৌতম আদানি, মুকেশ আম্বানিকে তিনি নিশানা করেন বলে ওয়াকেবহাল মহল মনে করেন।

মহাগটবন্ধনের পক্ষে সওয়াল করে প্রিয়াঙ্কা বলেন, তাঁরা মহাত্মা গান্ধীর হয়ে লড়াই করছেন, আমজনতার অধিকার, সত্যর জন্য মোদি সাম্রাজ্যের বিরুদ্ধে লড়ছেন। প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, উনি সম্রাটের মতই মানুষকে শোষণ করেন। দেশের সংবিধানকে লঘু করে গণতান্ত্রিক অধিকার ওঁরা হরণ করতে চান।
ভোট চুরি করে নির্বাচনে জেতার চেষ্টা করেন। এনডিএ-র শাসন থেকে বিহারকে মুক্ত করার তিনি আর্জি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*