Pune Mysterious Death, বন্ধ ফ্ল্যাটে তরুণীর দেহ উদ্ধারে চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক : 
কন্যা দেশে ফিরেছেন জানতেন না বাবা মা-ও। লন্ডনে এমবিএ পড়তে যাওয়া মেয়ে যে মাস দুয়েক আগে দেশে ফিরে পুণেতে ফ্ল্যাট ভাড়া করে আছেন, নিয়মিত কথাবার্তায় ঘুণাক্ষরেও জানতে পারেননি তাঁরা। গত ২৪ অক্টোবর আচমকাই মুগ্ধা দেশমুখের ফোন বন্ধ হয়ে যায়৷ অনেক চেষ্টা করেও খোঁজ না পেয়ে পুলিশে জানান। লন্ডন পুলিশ খবর নিয়ে মুগ্ধার বন্ধুকে জানায়, দুমাস আগেই তিনি ভারতে ফিরে গেছেন। মেয়ের বন্ধুর কাছে এই খবর শুনে আরও দুশ্চিন্তায় পড়েন মহারাষ্ট্রর ছত্রপতি সম্ভাজিনগরের বাসিন্দা দম্পতি। তাঁর বাবা ব্যাঙ্কের লেনদেন খতিয়ে দেখেন। তদন্তে নামে পুলিশও। পুণের এক বন্ধ ফ্ল্যাট থেকে পুলিশ মুগ্ধা দেশ্মুখের মৃতদেহ (Pune Mysterious Death) উদ্ধার করে। মর্মান্তিক এই ঘটনায় বাকরুদ্ধ তাঁর মা বাবা৷ কবে ও কেন তিনি দেশে ফিরেছিলেন, বাড়িতে না জানিয়ে কেন ই বা পুণেতে একা ফ্ল্যাট ভাড়া করে থাকতেন, তাঁরা ভেবে পাচ্ছেন না। গত আগস্ট থেকে তরুণী ঐ ফ্ল্যাটে থাকতে শুরু করেন বলে প্রকাশ। তাঁর এই আচরণ পরিজন সহ পুলিশ কেও ভাবাচ্ছে। কিভাবে তাঁর মৃত্যু হোল, এই সব নিয়ে পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*