রোজদিন ডেস্ক : ফের আর জি কর হাসপাতালের চিকিৎসকের আচমকা মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। গতকাল রাতে হঠাৎই অসুস্থ বোধ করেন চিকিৎসক শুভজিৎ আচার্য (৩৭)। বারাসাতের এক হাসপাতালে তাঁকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। এর নেপথ্যে কোন রহস্য আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে।
মৃত চিকিৎসক মধ্যমগ্রামে এক আবাসনে সস্ত্রীক থাকতেন। পরিবার সূত্রে প্রকাশ, কর্মক্ষত্রে কাজের চাপ থাকলেও সুনামের সঙ্গে কাজ করতেন।
প্রয়াত চিকিৎসকের স্ত্রী ঐন্দ্রিলা ও চিকিৎসক। কাল রাতে ও তাঁরা একসঙ্গে খাবার খেয়েছেন। রাত বারটা নাগাদ আচমকা তিনি অসুস্থ বোধ করেন। এক বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আজ তাঁর দেহের ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশের আশা। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে বলে জানা যায়।

Be the first to comment