রোজদিন ডেস্ক : কেরলে সিপিএম-বিজেপি একসঙ্গে কাজ করছে বলে তোপ দাগলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী।
ভোটমুখি কেরালায় তিনি বলেন, এখানে সিপিএম, বিজেপি না, সিজেপি রাজত্ব করছে। বিজেপির সঙ্গে সুসম্পর্ক আছে বলেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সিবিআই, ইডি-র ডাক পান না। ইডি-র তলবে তিনি জেরবার হলেও এখানে মুখ্যমন্ত্রী কেন পার পেয়ে যাচ্ছেন প্রশ্ন তোলেন।

কংগ্রেস কেরলে ক্ষমতায় এলে কি করবে তার ফিরিস্তিও দেন রাহুল গান্ধী।
জানান, সরকারি বাসে সব মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। কলেজ পড়ুয়া ছাত্রীদের মাসে এক হাজার টাকা দেওয়া হবে। কল্যাণ পেনসান বাড়িয়ে হবে তিন হাজার টাকা। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির নামে সব পরিবারকে পঁচিশ লক্ষ টাকার স্বাস্থ্য বিমার আওতায় আনা হবে। তরুণদের নিজস্ব ব্যবসা শুরুর জন্য পাঁচ লক্ষ টাকা অবধি বিনা সুদে ঋণ দেওয়া হবে। প্রবীণদের মর্যাদা, যত্ন ও কল্যাণকল্পে পৃথক মন্ত্রক করা হবে বলে জানান।
দুর্নীতি গ্রস্ত সিপিএম-কে সরিয়ে ইউডিএফের সরকার এলে রাজ্যের উজ্জ্বল ভবিষ্যতের ছবি আঁকেন তিনি।

Be the first to comment