Match Fixing elections, জ্ঞানেশ কুমার কে তোপ রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক: কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দেশের ” ম্যাচ ফিক্সিং নির্বাচন” করান বলে শনিবার তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সমাজ মাধ্যমে জ্ঞানেশ কুমার কে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, প্রথমে জ্ঞানেশ কুমার, তারপর একজন আই এ এস আধিকারিক! যাঁকে বিজেপির জন্য নিয়োগ করা হয়েছিল।।এরপর মোদি ও শাহ তাঁকে আম্পায়ার করলেন ও দেশের ম্যাচ ফিক্সিং নির্বাচন গুলির ইন চার্জ করেছেন।
কেরলমের প্রাক্তন মুখ্য সচিব জিজি থমসন কে জ্ঞানেশ কুমার বিজেপি র প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন বলে প্রকাশিত খবরের প্রেক্ষিতে রাহুল গান্ধী এই সব বলেন।
জিজি থমসন কে মন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয় বলে কংগ্রেসের অভিযোগ।
২০১৯ সালে জ্ঞানেশ কুমার তাঁকে বিজেপি র হয়ে লোকসভার নির্বাচনে প্রার্থী হতে, সাংসদ ও মন্ত্রী হওয়ার প্রস্তাব এ দেন বলে এক টিভি চ্যানেল কে জানান থমসন।
তিনি অবশ্য সেই প্রস্তাব গ্রহণ করেন নি। অবসরের পর তিনি শিশুদের উন্নয়ন সহ বিভিন্ন সমাজসেবা মূলক কাজে যুক্ত আছেন।
অন্যদিকে জ্ঞানেশ কুমার কে নিয়ে কংগ্রেস সহ দেশব্যাপী বিরোধী দের আন্দোলন ক্রমেই জোরদার হচ্ছে।
শনিবার এই আবহে নির্বাচন কমিশন বৈঠক করে। পরে এক বিবৃতিতে জানানো হয়, এস আই আর সহ সব সিদ্ধান্ত ই কমিশন যৌথ ভাবে নিয়েছিলেন। মুখ্য নির্বাচন কমিশনারের একক সিদ্ধান্তে নয়।
সূত্রের খবর, ভোটার তালিকায় যাঁদের নাম বাদ গেছে, বি এল ও রা বাড়ি বাড়ি গিয়ে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*