রোজদিন ডেস্ক :
ভোট চোর, গদি ছোড়, এই ধ্বনি তে আজ দিল্লির রামলীলা ময়দানে মেগা সমাবেশের ডাক দিয়েছেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। এই সমাবেশ ঘিরে ইতিমধ্যেই দলীয় কর্মীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে উঠেছে। শীতের দিল্লি উষ্ণ হয়ে উঠেছে এই ধ্বনিতে। সকাল থেকেই জনস্রোত রামলীলা ময়দান অভিমুখে যাত্রা শুরু করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার সহ কংগ্রেসের এক প্রতিনিধি দলও এই সমাবেশে অংশ নিতে দিল্লি গেছেন। মহম্মদ মুক্তার, প্রিয়াঙ্কা চৌধুরী, মানস সরকার প্রমুখ সেখানে গেছেন।

এই উপলক্ষে দলের বিশিষ্ট নেতারা ইন্দিরা ভবনে একত্রিত হবেন। দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ, প্রিয়াঙ্কা গান্ধী, সচিন পাইলট, কে সি বেনুগোপাল সহ বিশিষ্ট নেতারা এই সমাবেশে অংশ নেবেন।
গতকাল বাম শাসিত কেরালায় লোকাল বডি নির্বাচনে দলের বিপুল সাফল্য তাঁদের অনেকটাই আত্মবিশ্বাসী করে তুলেছে। কেন্দ্র ও বিজেপি-র বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে দেশব্যাপী তোলপাড় তুলেছিলেন রাহুল গান্ধী। লোকসভাতেও এই নিয়ে আলোড়ন তোলেন তিনি। আজ এই বিষয়ে তাঁর বক্তব্যর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সব মহল।
দিল্লির এই সমাবেশে যোগ দিতে জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা ইত্যাদি বিভিন্ন রাজ্য থেকে ও বহু নেতা কর্মী এখানে যোগ দিতে আসছেন।
কে সি বেনুগোপাল জানিয়েছেন, দল সারা দেশ থেকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পাঁচ কোটির বেশি স্বাক্ষর সংগ্রহ করেছে। গণতন্ত্রে ভোট চুরি র কোন স্থান নেই, অবাধ, শান্তি পূর্ণ, নিরপেক্ষ নির্বাচনই তাঁদের একমাত্র লক্ষ্য বলে কংগ্রেস নেতৃত্ব জানান।
বর্ণময় এই সমাবেশ ঘিরে দিল্লি এখন রীতিমত সরগরম।

Be the first to comment