ফের বেলাগাম রমেশ বিধুরি

Spread the love

রোজদিন ডেস্ক : ফের বেলাগাম কুকথার স্রোত বিজেপি নেতা রমেশ বিধুরির। এবারও তার নিশানা টিএমসি সাংসদ মহুয়া মিত্র।
গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কে নিয়ে বেলাগাম মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছেন মহুয়া। এইদিন তার পালটা অশালীন মন্তব্য করে তুমুল বিতর্কর তুফান তুললেন বিজেপির রমেশ বিধুরি। যা নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল।
রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস সোসাল মিডিয়ায় রমেশ বিধুরি কে তীব্র ধিক্কার জানিয়ে বলেছে, একজন মহিলা সাংসদকে ( পড়ুন মহুয়া মিত্র) যে ভাষায় আক্রমণ করেছেন রমেশ বিধুরি, তা শুধুমাত্র তার বিকৃতি না, জাতীয় দল বিজেপির ই মুখের ভাষা। যে কদর্য ভাষা উনি ব্যবহার করেছেন, তা চরম অশোভন, নোংরা, অশ্লীল বললেও কম বলা হয়।
বিজেপি কে তীব্র ধিক্কার জানিয়ে তৃণমূল নেতৃত্ব আরও বলেন, নারী বিদ্বেষ ওদের নতুন না। বিধুরির কথাই ওদের আসল ভাষা। বিধুরির মত নেতাদের নিন্দা করার সাহস বিজেপি নেতাদের আছে কিনা প্রশ্ন তুলে তৃণমূল এর বক্তব্য, সেই সাহস ওদের নেই, কারণ দলটাই তো অসভ্য। ওদের রন্ধ্রে রন্ধ্রে অসভ্যতা।
প্রসঙ্গত মহুয়া মিত্রকে নিয়ে রমেশ বিধুরির পোস্টে যে ভাষা বলা হয়, তা কার্যত উচ্চারণ করা ও ছাপারও অযোগ্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*